'সবার সহযোগিতায় সুন্দর নির্বাচন করা সম্ভব'

 
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, 'সবার সহযোগিতার ফলে একটি সুন্দর নির্বাচন করা যায়। নির্বাচন কালীন কোনো সহিংসতা হয় কিনা, নির্বাচন কালীন বিভিন্ন মহড়া দেয়া, আচরন বিধি লঙ্ঘনের সত্যতা যাচাই নির্বাচন কমিশনের কাজ। পাশাপশি নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ রয়েছে, তাদের সহযোগিতার ফলে একটি সুন্দর নির্বাচন করা সম্ভব।' 
 
বুধবার লক্ষ্মীপুর জেলা সার্ভার ষ্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। 
 
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার সোহেল সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, আঞ্চলিক নির্বাচন অফিসার বিভোর কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।