ঢাকায় ইরফান খান

 
বলিউড অভিনেতা ইরফান খান ঢাকায় এসে পৌঁছেছেন। বুধবার সকাল ১১ টায় জেড এয়ারওয়েজের বিমানের করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জনপ্রিয় পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী।
 
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবির শুটিংয়ের জন্য ঢাকায় এসেছেন ইরফান খান।  শুটিংয়ের জন্য অংশ নিতে ঢাকায় থাকবেন ২৫ দিন।
 
ছবিতে আরো অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, পার্নো মিত্র প্রমুখ। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, ভারতের এস কে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান আই কে কোং।