সাভারের আশুলিয়ায় পিংকী (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে পাথালিয়া ইউনিয়নের ঘুঘুদিয়া থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানা পুলিশ জানায়, দুপুরে ঘুঘুদিয়া এলাকায় স্বামী তপন মিয়ার বাড়ির নিজ রুমের জানালা দিয়ে গৃহবধূ পিংকীর ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামী তপনকে আটক করা হয়েছে।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।