গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

 
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সোনাখালী এলাকায় ওই যুবকের ল‍াশ উদ্ধার করে পুলিশ।
 
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহত ওই যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তার পরনে ছিল নেভি ব্লু  রংয়ের প্যান্ট ও সাদা শার্ট।