ব্রাদারের নতুন মনোক্রোম লেজার প্রিন্টার দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। ‘এইচএল-এল২৩৬৫ডিডাব্লিউ ’ মডেলের এই প্রিন্টার ওয়্যারড ও ওয়্যারলেস নেটয়ার্কের মাধ্যমে এক পৃষ্ঠার দুই পাশেই প্রিন্ট করতে পারে।
তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্রিন্টারটির দাম পড়বে ১৩ হাজার ৫০০ টাকা।
প্রিন্টারটি দিয়ে প্রতি মিনিটে ৩০ পৃষ্ঠা প্রিন্ট করা যাবে। এতে রয়েছে ৩২ মেগাবাইট মেমোরি এবং ৬০০x ৬০০ ডিপিআই প্রিন্টিং রেজ্যুলেশন।