সুন্দরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীসহ ৬ প্রার্থীর ৬ হাজার টাকা জরিমানা

 
উপজেলার নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অপরাধে শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীসহ ৬ প্রার্থীর ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
 
জানা গেছে, গত বুধবার বিএনপি'র মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহদাত হোসেন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রতীক দেয়ালে টাঙ্গানোর অপরাধে ইউএনও (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ হাজার টাকা জরিমানা করেন।
 
এ ছাড়া বামনডাঙ্গা ইউনিয়নের ১,২ ,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা জমিলা বেগমের ১ হাজার, বেলকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য সানোয়ার হোসেনের ১ হাজার, তারাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আব্দুল মান্নান, আতোয়ার রহমান সাধারণ সদস্য ১ হাজার, ও একই ওয়ার্ডের মোজাফ্ফর হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করেন।