ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। ব্যাটিয়ে নেমে দুই ওভার শেষে ২৫ রান করেছে পাকিস্তান। ক্রিজে আছেন শারজিল খান (১৮) ও আহমেদ শেহজাদ (৬)।
বুধবার কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় সাড়ে তিনটার দিকে ম্যাচটি শুরু হয়।
আজকের ম্যাচে আবু হায়দার রনির পরিবর্তে দলে ফিরেছেন আরাফাত সানি। আর ইনজুরি কাটিয়ে উঠতে না পারায় আজও মাঠে নামছেন না মুস্তাফিজ।