বগুড়ার শিবগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। নিহত মাহাতাব আলীর স্ত্রী আমিরুন নেছা বাদী হয়ে মঙ্গলবার মধ্যরাতে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী সহ ২৯ জনের নাম উল্লেখসহ দেড়শ’ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন।
মামলায় বুড়িগঞ্জ ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী ওবায়দুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এই মামলার এর মধ্যে পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে।
শিবগঞ্জ থানার এসআই জাহিদ হোসেন জানান, গত সোমবার রাতে বুড়িগঞ্জ ইউনিয়নের খাদইল হিন্দুপাড়ায় আাাওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল গফুরের ভাগ্নে ও উপজেলা পল্লী বিদ্যুত্ সমিতির পরিচালক মাহাতাব আলী (৫০) নিহত হন। এছাড়া আরো দুইজন আহত হয়েছেন। ঐ ঘটনায় মঙ্গলবার রাতে হত্যা মামলাটি দায়ের করা হয়েছে।