শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি

 
শিবগঞ্জের সাহাপাড়া বাজারে  অগ্নিকাণ্ডের ঘটনায় ৭টি দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
 
ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ও ক্ষতিগ্রস্থ দোকানদার সূত্রে জানা গেছে বুধবার রাত ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নাধীন সাহাপাড়া রাজারে বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হলে স্থানীয় লোকজন জানতে পেরে প্রথমে  নিজেদের চেষ্টায়  আগুন নিভানোর চেষ্টা  করে ব্যর্থ হলে শিবগঞ্জ ফায়ার সার্র্ভিস অফিস থেকে লোকজন গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।
 
এ সময়ের মধ্যে ৭টি দোকানঘর মালামাল সহ পুড়ে ভম্ম হয়ে গেছে। শিবগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ম্যান সাকির আলম জানান, বিদ্যুত শট সার্কিট হাউস থেকে আগুনের সূত্রপাতে এ অগ্নিকাণ্ডে দোকানদার শ্রী স্বপন কুমার, পিন্টু, স্বাধীন, মাহবুব, সাদিকুল ও মনিরুলের প্রায় সাড়ে ৭ লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে এবং উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে ৭ লাখ টাকার মালামাল।
 
তবে দোকানদারগন ক্ষতির পরিমান আরো বেশি বলে দাবি করেন। যেমন সাদিকুলেরা ক্ষতির পরিমান ২ লাখ টাকা, স্বাধীনের ক্ষতির পরিমান আড়াই লাখ টাকা, মোহবুলের প্রায় ১০ লাখ টাকা, স্বপনের  প্রায় ২ লাখ টাকা, পিন্টুর ক্ষতি ২লাখ টাকা ও মনিরুলের ৩ লাখ টাকা।