মদনে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে নারীসহ ৮ জন আহত

নেত্রকোণার মদনে তিয়শ্রী ইউনিয়নে বাস্তা গ্রামে  বাড়ীর সীমানা  নিয়ে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।  বুধবার সকালে এই ঘটনা ঘটে।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ৬নং তিয়শ্রী ইউনিয়নের বাস্তাগ্রামে বাড়ী সীমানায় কাঠাঁল গাছ লাগানোকে কেন্দ্র করে বুধবার মনিরের সাথে ইসলাম উদ্দিনের বাকবিতন্ডার এক পর্যায়ে ইসলাম উদ্দিনের লোকজন মনিরের বাড়ীতে হামলা চালিয়ে দেশীয় অস্ত্র বলম দিয়ে মনিরের বড় ভাই বকুল তালুকদার, কুলকুল তালুকদারকে আঘাত করলে তারা গুরুতর আহত হয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে নারীসহ ৮জন আহত হয়।
 
আহত বকুল তালুকদার (৫৫), কুলকুল তালুকদারের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক  তাদেরকে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। কবুলের স্ত্রী নিপু আক্তার,কুলকুলের স্ত্রী ইয়াসমিন আক্তারকে মদন হাসপালে ভর্তিকরা হয়েছে। বাকীরা অন্যহাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
এ ব্যপারে ওসি মোহাম্মদ মাজেদুর রহমান সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।