৬ ওভারেই বাংলাদেশের অর্ধশতক

ওয়ার্ল্ড  টি-টোয়েন্টিতে পাকিস্তানের দেয়া ২০২ রানের টার্গেটে ব্যট করতে নেমে ৬.২ ওভারেই অর্ধশতক তুলে নিয়েছে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবালের ২২ ও সাব্বির রহমানের ২৫ রানের উপর ভর করেই ৫০ পূর্ণ করে বাংলাদেশ।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খেয়েছে বাংলাদেশ। দলীয় ১ রানের মাথাতেই মোহাম্মদ আমিরের বলে আউট হন বাংলাদেশি ওপেনার সৌম্য সরকার। এরপর রানের চাকা অব্যাহত রাখেন তামিম ও সাব্বির রহমান। 

পরে ব্যক্তিগত ২৫ রানে পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদির বলে আউট হলেন সাব্বির রহমান। ইনিংসের ৬ষ্ঠ ওভারে নিজের প্রথম ওভার করতে এসেই সাব্বিরের উইকেট তুলে নেন আফ্রিদি।