ব্রাসেলসে পুলিশের গুলিতে নিহত ব্যক্তি আলজারিয়ার নাগরিক

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জঙ্গিবিরোধী অভিযানে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম মোহাম্মদ বেলকাইদ। তিনি আলজেরিয়ার নাগরিক।
 
প্যারিস হামলার সঙ্গে জড়িতদের সন্ধানে এই অভিযান চালাচ্ছে বেলজিয়াম পুলিশ। অপর দুইজনকে ধরতে দ্বিতীয় দিনের মত অভিযান চালছে সেখানে।
 
পুলিশের একজন স্নাইপারের গুলিতে নিহত হন বেলকাইদ। অ্যাপার্টমেন্টের জানালা থেকে পুলিশের দকে গুলি ছোড়ার সময় তাকে গুলি করে একজন স্নাইপার। অ্যাপার্টমেন্টে থাকা অপর দুইজনকে ধরতে চিরুনি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
 
বেলজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপার্টমেন্টটি থেকে ইসলামিক স্টেটের (আইএস) পতাকা, কালাশনিকভ রাইফেল ও জিহাদি 'সালাফি' বই পাওয়া গেছে।
 
গত বছরের নভেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে একাধিক যায়গায় বোমা ও বন্দুক হামলা চালিয়ে ১৩০ জনকে হত্যা করেছিল জঙ্গিরা। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। সূত্র: বিবিসি