ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় সজীব (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাগান চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ত্রিশালের সাইনবোর্ড এলাকা থেকে ওই মোটরসাইকেল আরোহী উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।