তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন এই অলরাউন্ডার। বিশ্বের ২৬তম খেলোয়াড় হিসেবে টি-২০ ক্রিকেটে ১ হাজার রান করা খেলোয়াড় হলেন সাকিব।
পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে সাকিবের পরিসংখ্যান ছিলো ৫০ ম্যাচে ৯৯৬ রান। তাই ১ হাজার রানের ক্লাবে প্রবেশের জন্য সাকিবের দরকার পড়ে ৪ রান। বাংলাদেশ ইনিংসের অস্টম ওভারের পঞ্চম বলে ১ রান নিয়ে টি-২০তে ১ হাজার রান পূর্ণ করেন সাকিব।
আগের ম্যাচে ওমানের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলে প্রথম বাংলাদেশি হিসেবে টি-২০তে ১ হাজার রান পূর্ণ করেছিলেন তামিম।
খবর বাসসের।