নীলফামারীতে মাদরাসা ছাত্রীকে গণধর্ষণ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাদরাসার এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  ওই ছাত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
জানা গেছে, বুধবার বিকাল পাঁচটার দিকে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে পরিচিত এক পিকাপ ভ্যান চালক তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে গাড়িতে করে কিশোরগঞ্জ উপজেলার অবিলের বাজার এলাকায় নিয়ে যায়। পরে ওই ভ্যানচালকসহ আরো দুই যুবক তাকে ধর্ষণের পর অচেতন অবস্থায় সেখানে ফেলে যায়। সে জলঢাকার টটুয়াপাড়া গ্রামের বাসিন্দা। একটি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
 
হাসপাতালের চিকিৎসক জানান, শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা ভাল নয়।
 
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম বলেন, “ঘটনাটি সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। ঘটনাটি কিশোরগঞ্জে ঘটেছে। এ বিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ বলতে পারবে।”
 
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘তিনিও ঘটনা শুনেছেন। তবে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।