তেলেগু উপস্থাপিকার আত্মহত্যা

 
তেলেগু উপস্থাপিকা নিরোশা (২৩) গলায় ওড়ন পোঁচিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার হায়দ্রাবাদের একটি হোস্টেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্যে, নিরোশা স্কাইপে কানাডায় তার বন্ধুকে সাথে ভিডিও কল করেছিলেন। ধারণা করা হচ্ছে, কোনো বিষয় নিয়ে তর্ক করার সময় নিরোশা আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। সেসময় তিনি ভিডিও কলেই ছিলেন।
 
নিরোশার বন্ধু সাথে সাথে হায়দ্রাবাদে আরেক বন্ধুর কাছে সাহায্যের জন্য কল করেছিলেন। কিন্তু সিকান্দারবাদের সিন্দি কলোনি এলাকায় অবস্থিত ঐ হোস্টেলে গেল নিরোশাকে মৃত পাওয়া যায়।
 
রামগোপালপেটের পুলিশ স্টেশনের ইনচার্জ ওয়াহিদউদ্দিন এনডিটিভিকে বলেছেন, আত্মহত্যার কারণ এখনো পরিষ্কার নয়। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চিত্তরের বাসিন্দা নিরোশার বাবা কে রাধাকৃষ্ণ বলেছেন, নিরোশার মেয়ের তীব্র পেটে ব্যথা করতো। একারণে সে আত্মহত্যা করতে পারে।
 
নিরোশা তেলেগু গানের চ্যানেল জেমিনিতে উপস্থাপনা করতেন। এর আগে অন্যান্য চ্যানেল কাজ করতেন।