চিঠি ফাঁসের হুমকি হৃত্বিকের, জেলে পাঠাবেন কঙ্গনা!

 
বলিউডের দুই তারকা হৃত্বিক রোশন ও কঙ্গনা রনৌতের মধ্যকার সম্পর্ক চরমা তিক্ততার পর্যায়ে চলে গেছে। এরই মধ্যে দুইজন দুইজনকে আইনি নোটিশ পাঠিয়েছেন। এবার পরস্পর পরস্পরকে হুমকি দিচ্ছেন।
 
কঙ্গনার অভিযোগ, হৃত্বিক  নাকি আইনি নোটিশে তাদের গোপন কথা, পুরনো প্রেমপত্র প্রকাশ করে দেয়ার হুমকি দিয়েছেন। আইনজীবীর মাধ্যমে তিনি জানিয়েছেন, এসব করার চেষ্টা করলে হৃত্বিককে তিনি নাকি ১০ বছরের জন্য জেলের ঘানি টানাবেন।
 
কঙ্গনা রনৌতের আইনজীবী রিজওয়ান সিদ্দিকি জানিয়েছেন, হৃত্বিক রোশনের বিরুদ্ধে ৬৭ নম্বর ধারা (তথ্য প্রযুক্তির রীতি লঙ্ঘন) অনুযায়ী মামলা করতে পারেন তারা। এতে সর্বাধিক ১০ বছর পর্যন্ত জেল হতে পারে।
 
এছাড়াও হৃত্বিকের বিরুদ্ধে আইপিসি’র ধারা ৪৯৯ ও ৫০০ (মানহানি) ও ৫০৬ (কোনো নারীর সম্মানহানি) মেনে মামলা করার কথা ভাবছেন কঙ্গনা। দোষ প্রমাণিত হলে, প্রতি ক্ষেত্রেই সশ্রম কারাদণ্ডের সঙ্গে মোটা টাকা জরিমানাও হতে পারে এই বলিউড তারকার। খবর: আনন্দবাজার।