ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জ ও রামপাল থানার দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
তারা হলেন- মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম ও রামপাল থানার ওসি রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, পক্ষপাতের অভিযোগ থাকায় বুধবার রাতেই পুলিশ সদর দপ্তর এবং পুলিশ সুপারের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।