পাংশায় ব্যবসায়ীকে হাতুড়ি পেটা করলো সন্ত্রাসীরা

রাজবাড়ীর পাংশা পৌর শহরে অনুপ দত্ত নিউ মার্কেটের সামনে তপন রায় (৫১) নামে এক ব্যবসায়ীকে হাতুড়ি পেটা করেছে সন্ত্রাসীরা। তিনি পৌর শহরের নারায়নপুর দত্তপাড়া স্বর্গীয় নারায়ন চন্দ্র রায়ের ছেলে।
 
বৃহস্পতিবার সকালে দত্ত মার্কেটের সামনে কালিবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। তপন রায় পাংশা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
এ ঘটনায় অনুপ দত্ত নিউ মার্কেটের সকল ব্যবসায়ী এক ঘণ্টা ব্যবসা কার্যক্রম বন্ধ রেখে হামলার প্রতিবাদ করেছে।
 
স্থানীয় ব্যবসায়ীরা জানান, তন্নি শাড়ি বস্ত্রালয়ের মালিক তপন রায় ‘অনুপ দত্ত নিউ মার্কেটের’ সামনে কালিবাড়ী মোড়ে পৌঁছাতেই ৮-১০ জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এ সময় তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে হামলাকারীরা। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ওই হামলাকারীরা পালিয়ে যায়।
 
পাংশা থানার এএসআই নূর মোহাম্মদ বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা  নেয়া হবে।