বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে দিবসের অন্যান্য কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় পরিবার।
আজ সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ, বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদসহ বিভিন্ন বিভাগ ও আবাসিক হল। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শিশু দিবস উপলক্ষে কেক কাটে।
এ দিকে বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় বঙ্গবন্ধু পরিষদ শিশুদের নিয়ে কেক কাটে। এ সময় উপস্থিত ছিলেন উপচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ, কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গোপীদাস, শিক্ষক সমিতির সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক ড. কাজী মো. কামাল উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী।
পরে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে বিকালে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আযোজন করা হয়।