‘নাটকের আনন্দে কহে প্রান্তজন, নাটক হোক উন্নয়নের বাহন’ এ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী নাট্য উৎসব।
জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় পঞ্চগড়ের নাট্য সংগঠন ভূমিজ এই উৎসবের আয়োজন করেছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আগামী ১৯ থেকে ২৯ মার্চ পর্যন্ত চলবে এই উৎসব।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আগামী শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহ্মদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রকল্পের (এটুআই) জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান ভূইয়া মুক্তা, পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদাত সম্রাট ও ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ শহীদ উজ জ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।