দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি,বজ্রবৃষ্টি হতে পারে

খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই কথা বলা হয়।
 
এছাড়া দেশের কোথাও কোথাও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে জানানো হয়। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, পূবালী লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের অপর একটি বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
 
বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ৯ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে সকাল ৬টা ৫ মিনিটে।