বাংলাদেশের নারীদের লক্ষ্য ১৫৪ রান

নারীদের ‍ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৫৪ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে ইংলিশ অধিনায়ক সিএম এডওয়ার্ডসের ৬০ রানের উপর ভর করে ১৫৩ রান করে তারা। বাংলাদেশের পক্ষে তিন উইকেট নেন অধিনায়ক জাহানারা।

 

ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ খেলতে থাকেন দুই ইংলিশ ওপেনার। পরে দলীয় ৩৪ রানে বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন জাহানারা। ওপেনার বিমাউন্টকে ১৮ রানে বিদায় করেন তিনি। এরপর সারাহ টেলরকে নিয়ে ৩৫ রানের জুটি গড়ের এডওয়ার্ডস। দলীয় ৭০ রানে এই ‍জুটি ভাঙ্গেন বাংলাদেশের ফাহিমা। এরপর আর একরান যোগ করতেই বাংলাদেশি স্পিনার খাদিজাতুল কুবরার দারুণ বোলিং ও ক্যাচের শিকার হন নাইট। এরপর ১১৮ রানের সময় উইকেট নেন সালমা খাতুন।

 

এরপরও একপাশ আগলে খেলা চালিয়ে যাচ্ছিলেন এডওয়ার্ডস। দলীয় ১২৭ রানে তাকে থামান রুমানা আহমেদ। এরপর ইনিংসের শেষ ওভারে জাহানারা আরও দুইটি উইকেট তুলে নিলে ১৫৩ তে থামে ইংলিশদের ইনিংস।