মনোনয়ন না পেলে দাঙ্গা করবেন ট্রাম্পের সমর্থকরা!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোয়নপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন, দল মনোনয়ন না দিলে তার সমর্থকরা দাঙ্গা করবে। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা জানান ট্রাম্প।
 
বুধবার পাঁচ রাজ্যের প্রাইমারিতে তিনটিতে জয় নিশ্চিত করেছেন ট্রাম্প। এর ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে অনেকটাই এগিয়ে গেছেন ট্রাম্প। মনোনয়ন পাওয়ার জন্য ১ হাজার ২৩৭ জন প্রতিনিধির সমর্থন লাগবে। ট্রাম্প এরই মধ্যে ৬৪৬ জনের সমর্থন অর্জন করতে পেরেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ অনেক পেছনে পড়ে আছেন।
 
তবে রিপাবলিকান শিবিরের শীর্ষ নেতৃত্বে ট্রাম্পের প্রতি অনাস্থা বাড়ছে। দলীয় নীতিনির্ধারকরা জাতীয় কনভেনশনে তার বিরুদ্ধে অনাস্থা দেখাতে পারেন বলে গুঞ্জন।
 
কিন্তু ট্রাম্প হুঁশিয়ার করে দিয়েছেন, প্রাইমারিতে জেতার পরও মনোনয়ন না পেলে দাঙ্গা বেধে যাবে। ট্রাম্প বলেন, ‘এসকল মানুষের সমর্থন না দিলে, এমন কিছুও হতে পারে যা পূর্বে কখনো দেখা যায়নি।’ আল-জাজিরা