দামুড়হুদায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

দামুড়হুদার চারুলিয়া গ্রামে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার  সন্ধ্যায় স্থানীয় একটি পুকুর থেকে তাদের লাশ  উদ্ধার করে।
 
এলাকাবাসী জানায়, উপজেলার চারুলিয়া গ্রামের ছানোয়ারের পুত্র তানিম (৭) ও ছানোয়ারের আপন চাচাতো ভাই মনোয়ার হোসেনের কন্যা মনোয়ারা (৮) দুপুর ২টার দিকে পাশের পুকুরে গোসল করার জন্য যায়। বিকেলে ওই গ্রামের টিপু মাস্টারের পুকুরে তাদের লাশ ভাসতে দেখে গ্রামবাসী পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।