বেড়ায় নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

পাবনার বেড়ায় ইউপি নির্বাচনে কৈটলা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে।
 
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে শওকত ওসমান বাদী হয়ে ৩৬ জনের বিরুদ্ধে বেড়া থাকায় মামলা দায়ের করেছেন।
 
জানা যায়, বুধবার গভীর রাতে কৈটলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শওকত ওসমানের একটি নির্বাচনী ক্যাম্পে কে বা কারা আগুন দেয়। এতে নির্বাচনী ক্যাম্পের কিছু অংশ পুড়ে যায়।
 
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, এ ঘটনায় ৩৬ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।