অভিবাসীদের দেখতে গ্রিসে জোলি

লেবাননের বেকা ভ্যালিতে শরনার্থীদের দেখে এবার গ্রিসে শরনার্থীদের দেখতে গেলেন জাতিসংঘের শুভেচ্ছাদূত অ্যাঞ্জেলিনা জোলি। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের অস্থায়ী কার্যালয়ে যান জোলি যেখানে প্রায় ৪ হাজার শরনার্থী রয়েছেন।
 
সেখানে শিশুদের সঙ্গে কথা বলেন জোলি। তিনি বলেন, ‘আমি এখানে তোমাদের সঙ্গে এবং সরকারের সঙ্গে কথা বলতে এসেছি। আপনারা ভেঙে পড়বেন না।’ জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, জোলি গ্রিসের সরকারের সাথে কথা বলে জরুরি ভিত্তিতে শরনার্থীদের জন্য ব্যবস্থা নেয়ার তাগিদ দেবেন।
 
এসময় গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন জোলি। এর আগে লেবানন সফরে তিনি সিরিয়া যুদ্ধের অবসান ঘটাতে সবার প্রতি আহ্বান জানান।