বাংলাদেশের কিংবদন্তী শিল্পী রুনা লায়লা, যিনি দেশের যে কোনো মঞ্চে আসীন হলেই সে অনুষ্ঠানটি পৌঁছে যায় অনন্য মাত্রায়! তেমনি দেশের বাইরেও একইভাবে মঞ্চের মধ্যমনি থাকেন তিনি।
একাধিক কাজে তিনি ভারতে রয়েছেন। ভারতের অনন্যা কিংবদন্তী লতা মুঙ্গেশকরের পারিবারিক দাওয়াতে অংশগ্রহন, কিংবা জিটিভির অনুষ্ঠানে মাধুরী দিক্ষিত তাকে পা ছুঁয়ে সালাম করার ঘটনা , এমনকি সর্বশেষ দাদাগিরি অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের রুনা লায়লা।
গতকাল হঠাত্ করেই নিজের ফেসবুকে সালমান খানের সাথে এই ছবিটি পোস্ট দেন তিনি। কোনো টিভি শো’তেই তাদের দেখা ও কথা হয় বলে জানা যায়। ব্যক্তিজীবনে তারা যে পরস্পরের ভক্ত। ছবিতে দুজনার হাসির আলোয় তা প্রমান করে!