মিয়ানমারে সামরিক শাসনের অবসান হলেও গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয় সেনাবাহিনীই পরিচালনা করবে বলে জানায় দেশটির সরকার। নতুন সরকার মন্ত্রণালয়ের সংখ্যা ৩৬ থেকে কমিয়ে ২১টিতে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে।মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে আনা হলেও তালিকায় নতুন করে যোগ হচ্ছে জাতিগোষ্ঠী বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়গুলোকে ঢেলে সাজানোর পরিকল্পনা ঘোষণা করা হয়। পার্লামেন্ট স্পিকার মান উয়িং খিন থান জানান, শুক্রবার এ বিষয়ে সংসদে বিতর্ক করবেন সংসদ সদস্যরা। আর ৩০ মার্চ মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট থিন কিয়াওয়ের শপথ গ্রহণের পরই পরিকল্পনাগুলো কার্যকর করা হবে। ২১টি মন্ত্রণালয় পরিচালনায় থাকবেন ১৮ জন মন্ত্রী।
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সম্প্রতি জাতিগোষ্ঠী ও সংখ্যালঘুদের অংশগ্রহণমূলক প্রশাসন নিশ্চিত করার অঙ্গীকার করে।