এনায়েতপুরে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

 
সিরাজগঞ্জের এনায়েতপুরে নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  নিহত নাইম (৩০) লালমনির হাটের মধ্য মোদননগর গ্রামের আনুজান হোসেনের ছেলে।
 
এনায়েতপুর থানার ওসি তদন্ত আব্দুল হালিম ও সঙ্গে থাকা শ্রমিকেরা জানান, বৃহস্পতিবার সকালে এনায়েতপুর গ্রামের আব্দুল মোতালেবের নির্মাণাধীন ৪ তলা ভবন থেকে অসাধনতা বসত নাইম পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় মারা যান। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।