বরগুনার আমতলীতে নির্বাচনী প্রচারনায় জীবন্ত ঘোড়া ব্যবহার করায় ১১ ব্যাক্তিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।
আমতলী উপজেলার গুলিশাখালী ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান মৃধার ঘোড়া প্রতিকের পক্ষে খেকুয়ানী বাজারে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণাকালে বৃহস্পতিবার বিকেলে হারুন অর রশিদ (৩৫), রেদওয়ান (১৮) খলিল (২৭), নেছার উদ্দিন (১৯), কাওসার ঘরামী (২১), জহিরুল ইসলাম (২৪), মামুন খলিফা (২৭), শরীফ (১৮), জুয়েল হাওলাদার (২৫), রাসেল ঘরামী (২৫) ও মো. আউয়াল ঘরামী (৪০) কে আমতলী থানার এসআই সহিদুল ইসলাম গ্রেফতার করেন।
পরে আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান নির্বাচনী আচরন বিধির ১০ ধারা ভঙ্গের অপরাধে তাদের ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করেন।