নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিম রেজা মাস্টারের নির্বাচনী অফিসে হামলা করে সেলিম রেজাসহ তিনজনকে মারধর করেছে দুষ্কৃতিকারীরা। বৃহস্পতিবার বিকেলে চানপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মাইক্রোবাস ও ৫/৬টি মোটরসাইকেলে করে ৩০/৩২ জন লোক নির্বাচনী অফিসে ঢুকে সেলিম রেজা, আ. সালাম ও কর্মী নুরুল ইসলামকে মারধর করে দুষ্কৃতিরীরা পালিয়ে যায়।
এ ঘটনায় সেলিম রেজা বিএনপি প্রার্থী আব্দুল আজিজের লোকজনকে দায়ী করেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।