রাজধানীর হাজারীবাগে জেসমিন আক্তার জেরিন (১৮) নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জেরিন বগুড়া শেরপুর উপজেলার জামাল শেখে মেয়ে।
জামাল জানান, জেরিন সারাদিন মোবাইল ফোনে কথা বলেন। এ নিয়ে সকালে বকা দিলে জেরিন বাথরুমে চলে যান। দীর্ঘ সময় বের না হওয়ায় দরজা ভেঙে দেখা যায় ঝর্ণার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেডিকেল ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুলহাস বিষয়টি নিশ্চিত করেছেন।