টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৪৩ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার ধর্মশালায় টসে জিতে মার্টিন গাপটিলের ৩৯ রানের উপর ভর করে ১৪২ রান করে তারা।
এছাড়া কেন উইলিয়ামস ২৪ রান ও ইলিয়ট করেন ২৭ রান। বল হাতে ম্যাক্সওয়েল ও ফকনার ৩ ওভারে দুই উইকেট নেন।