দোহারে ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ঢাকার দোহার উপজেলায় মো. জলিল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
 
শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিেস্ট্রট শামীম আরা নিপার আদালতে তাকে এ কারাদণ্ড দেয়া হয়। আটককৃত  মো. জলিল উপজেলার মধুরচর গ্রামের আনছার আলী মুন্সীর ছেলে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার মধুরচর গ্রামে  মো. জলিল মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জলিলকে ১০পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসে। পরে শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালত অভিযুক্ত জলিলকে ১ বছরের কারাদণ্ড দিয়ে জেল-হাজতে প্রেরণ করেন।
 
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম জানান, মো. জলিল দীর্ঘদিন যাবৎ গোপনে মাদক ব্যবসা করে আসছিল। সেই মধুরচর এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দোহার থানায় একাধিক মামলা রয়েছে।