গিনিতে ইবোলায় আক্রান্ত হয়ে একই পরিবারের দু’জন মারা গেছে। বৃহস্পতিবার দেশটির সরকার ইবোলায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ডিসেম্বরে দেশ থেকে রোগটি নির্মূল ঘোষণার পর ফের ফের আক্রান্তের ঘটনা ঘটল। খরব- এএফপির।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, 'মারা যাওয়া ওই দুই জনের পরীক্ষার নমুনায় ইবোলার ভাইরাস পাওয়া গেছে।' ফের শুরু হওয়া প্রাদুর্ভাবে দেশটির আরো মানুষ আক্রান্ত হয়েছে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
এতে আরো বলা হয়, 'এখন আমাদের দেশে দুজনের দেহে এই রোগের ভাইরাস রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। আরো তিনজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।'