ধলেশ্বরী নদীতে ডুবে যাওয়া পুলিশের ট্রলার উদ্ধার

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে বুধবার রাতে একটি লাইটারেজ জাহাজের ধাক্কায় নৌ পুলিশের ডুবে যাওয়া টহল ট্রলারটি সনাক্ত করেছে নৌ বাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার সন্ধ্যায় ট্রলারটি উদ্ধার করা হয়। একই সাথে খোয়া যাওয়া তিনটি অস্ত্রের মধ্যে একটি অস্ত্র উদ্ধার করতে পেরেছে ডুবুরিরা।
 
বাকি দুটি অস্ত্র ও গুলির কোন সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. ইউনুছ আলী।
 
তিনি বলেন, শুক্রবার নৌবাহিনীর ডুবুরি দল অধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে দিনভর উদ্ধার তৎপরতা চালিয়ে দুর্ঘটনা স্থলের কাছের সন্ধ্যায় ট্রলারটি সনাক্ত করতে সক্ষম হয়। এ সময় ট্রলারের ভেতর থেকে খোয়া যাওয়া পুলিশের তিনটি শটগানের মধ্যে একটি শর্টগান পাওয়া যায়। বাকী দুটি শর্টগান ও ২৫ রাউন্ড গুলি ট্রলারের ভেতরে পাওয়া যায়নি। তবে এ দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে নদীতে শনিবার চিরুনী অভিযান করা হবে।
 
নৌ বাহিনী ডুবুরি দলকে উদ্ধার কাজে সহযোগিতা করছে ঢাকা থেকে আগত ডুবুরি দল। এর পূর্বে বৃহস্পতিবার ঢাকা থেকে আগত ওই ফায়ার সার্ভিসের একটি টিম দিনভর দুর্ঘটনা স্থলে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু তারা ট্রলারটির কোন সন্ধান মেলাতে পারেনি। তিনি আরো জনান, ধলেশ্বরী নদীর যে এলাকায় এ নৌ দুর্ঘটনা ঘেটেছে, সেখানে পানি রয়েছে প্রায় ৬০-৭০ ফুট। ফায়ার সার্ভিসের ডুবুরিয়া দিনভর চেষ্টা করেও ট্রলারটির কোন সন্ধান মেলাতে পারেনি। তাই ডুবে যাওয়া ট্রলার ও অস্ত্রের সন্ধানে নৌ বাহিনীর ডুবুরিদল শুক্রবার দিনভর উদ্ধার তৎপরতা চালিয়ে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রলারটি সনাক্ত করতে সক্ষম হয়। ট্রলারটি পুরোপুরি উদ্ধার করা সম্ভন না হলেও নদীরে তীরে এনে রশি দিয়ে বেধে রাখা হয়েছে।
 
উল্লেখ্য বুধবার রাত পোনে ৯টার দিকে  মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ি পুলিশের একটি ট্রলার ধলেশ্বরী নদীতে টহল দিচ্ছিল। পুলিশের ট্রলারটিকে শাহ সিমেন্ট ফ্যাক্টরি বরাবর ধলেশ্বরী নদীতে চাঁদপুরগামী একটি লাইটারেজ জাহাজ ধাক্কা দিলে এটি ডুবে যায়।
 
এ সময় ট্রলারে ধাকা ৪ পুলিশ সদস্য প্রাণ বাঁচাতে নদীতে ঝাপ দেয়। তারা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও পুলিশের সাথে থাকা ৩টি শর্টগান এ সময় নদীতে খোয়া যায়। একই সাথে খোয়া যায় শর্টগানের ২৫ রাউন্ডগুলি। লাইটারেজ জাহাজটি আটক করা সম্ভব হয়নি। খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে পুলিশ বুধবার রাতে কোন উদ্ধার তৎপরতা চালাতে পারেনি।