জর্ডানের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ফিলিস্তিনি পূণ্যার্থীর সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। পশ্চিম তীর থেকে সৌদি আরব যাওয়ার পথে প্রত্যন্ত এক অঞ্চলে বাসটি উল্টে গেলে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।
জর্ডানের রাজধানী আম্মান থেকে ২০০ মাইল দক্ষিণে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে ডজনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। আহতদের মাঝে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
হতাহতদের বেশিরভাগই পশ্চিম তীরের জেনিন শহরের বাসিন্দা। এ ঘটনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে। সূত্র: বিবিসি