লস অ্যাঞ্জেলেসে ৫৪ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

 
লস অ্যাঞ্জেলসের একটি নির্মাণস্থলের ৫৪ তলা থেকে পড়ে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। এ প্রকল্পে ওই ব্যক্তি দ্বিতীয় দিনের কাজে এসেই এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে।
 
উইলশায়ার গ্রান্ড সেন্টার নির্মাণস্থলে ওই ব্যক্তির মৃত্যু ঘটে। এটি ১০০ কোটি মার্কিন ডলার ব্যয়ের উন্নয়ন প্রকল্পের একটি অংশ। ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হলে এটি হবে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের সবচেয়ে উঁচু ভবন।
 
নির্মাণ কোম্পানি জানায়, ‘আমাদের ওই কর্মীর প্রতি সম্মান জানাতে শুক্রবার প্রকল্পের কাজ বন্ধ রাখা হবে।’সূত্র: এএফপি