সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বজ্রপাতে ১০ গবাবি পশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনটি গরু এবং সাতটি ছাগল-ভেড়া রয়েছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এলাকাবাসী জানায়, শনিবার গভীর রাতে উপজেলার বেতিল চরে ঝড়ো হাওয়ার মধ্যে বজ্রপাতে শাহজাহান আলীর গোয়াল ঘরে থাকা ওই সব ছাগল-ভেড়ার মৃত্যু ঘটে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী কৃষক শাহজাহান জানান, এই গৃহপালিত পশুগুলোই ছিল তার একমাত্র সম্পদ।