আলাস্কায় ৬.২ মাত্রার ভূমিকম্প

 
যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এই ভূমিকম্প আঘাত হানে।
 
মার্কিন বিশেষজ্ঞরা বলেছেন, তাত্ক্ষণিকভাবে আহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি গ্রিনিচ মান সময় ১টা ৩৫ মিনিটে আঘাত হানে। এর গভীরতা ছিল আলাস্কার আটকা থেকে ৪৫ মাইল দক্ষিণে ৬.২ মাইল নিচে। খবর: এএফপি।