আমিরাতের কাছে ৬-১ গোলে হারলো বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দল গতকাল রাতে আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের সাথে প্রীতি ম্যাচে ৬-১ গোলে পরাজিত হয়েছে। প্রথমার্ধে খেলাটি ১-১ গোলের সমতায় ছিল। 
 
খেলার পঞ্চম মিনিটে বাংলাদেশের একমাত্র গোলটি করেন নাবিব নেওয়াজ জীবন। তার গোলেই দ্বিতীয় মিনিটে পিছিয়ে পড়েও সমতা এনেছিল বাংলাদেশ দল। কিন্তু বিরতির পর পাঁচ গোল হজম করতে হয়। যদিও বাফুফের মেইল বার্তায় জানানো হয়েছে তিনটি গোল এসেছে অফসাইড থেকে। ফিফা র্যাংকিংয়ে আমিরাতে অবস্থান ৬৫ ও বাংলাদেশের ১৮২। ২৪ মার্চ জর্ডানের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম রক্ষার ম্যাচে খেলতে যাবে বাংলাদেশ দল।