গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। তার পরনে ছিল লুঙ্গি ও চেক শার্ট।
শনিবার সকালে তার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নাওজোর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, শুক্রবার দিবাগত রাতে ওই ব্যক্তি ওই মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে পিছন থেকে ধাক্কায় দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ সকাল ছয়টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।