ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে এরই মধ্যেই মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য শনিবার সকাল থেকে দুই প্লাটুন বিজিবি সদস্য শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। বিজিবি সদস্যরা নির্বাচনের পরের দিন সোমবার পর্যন্ত নির্বাচনী এলাকায় অবস্থান করবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে বিজিবি।
গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল শেখ ফরহাদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।