প্রেম করছেন ফারহান-কালকি?

 
মাত্র এক মাসে আগে ফারহান আক্তার ও তার স্ত্রী অধুনা আক্তারের বিচ্ছেদের খবর শোনা গিয়েছিল। শোনা যাচ্ছিল, কারো সঙ্গে প্রেমে জড়িয়ে পরায় তাদের বৈবাহিক সম্পর্কে ফাটল ধরেছে।
 
সে সময় মনে করা হয়েছিল ‘ওয়াজির’ অভিনেত্রী অদিতি রাওয়ের কারণে ফারহান-অধুনার সম্পর্কে ফাটল ধরেছে। এরপর নাম শোনা গিয়েছিল, শ্রদ্ধা কাপুরের নাম। কিন্তু এবার শোনা যাচ্ছে ‘জিন্দেনি না মিলেগি দোবারা’ চলচ্চিত্রের অভিনেত্রী কালকি কায়েচলিনের সঙ্গে প্রেম করছেন ফারহান।
 
শোনা যাচ্ছে, এই দুই তারকা বেশিরভাগ সময় একসঙ্গে কাটাচ্ছেন। তারা শিগগিরই একসঙ্গে থাকা শুরু করতে পারেন।
 
বেশ কিছুদিন অনুরাগ কশ্যপের কাছ থেকে আলাদা হয়ে গেছেন কালকি। আর ফারহানও তার বিচ্ছেদের খবর জানিয়েছেন। আর তাই দুইজনই এখনো মুক্ত বিহঙ্গ।
 
শীর্ষ স্থানীয় একটি অনলাইন গণমাধ্যম জানিয়েছে, ‘তারকা জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে কাজ করার পর এই দুই তারকার তেমন দেখা হয়নি। কিন্তু তাদের মধ্যে যোগাযোগ ঠিকই হতো। খুব দ্রুতই তাদের সম্পর্ক অন্যদিকে মোড় নিতে থাকে, যা ফারহানের বিবাহ বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়।
 
এখন দুই দুইজনের সঙ্গে অনেকবেশি সময় কাটানোর চেষ্টা করছেন। তাহলে কি বলিউডের নতুন জুটি হতে যাচ্ছে ফারহান-কালকি? খবর: ডিএনএ।