বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি একটি ভিডিও বার্তা পাঠিয়েছে। ভিডিও বার্তাটি দেখে উজ্জীবিত হয়েছেন কাউন্সিলর, ডেলিগেটরা।
ভিডিও বার্তা চালু হওয়ার পরপরই বিএনপির নেতাকর্মীরা হাততালি দিয়ে নরেন্দ্র সিং মোদির দল বিজেপিকে অভিনন্দন জানান।
এছাড়া অন্যান্য দেশের সরকার, রাজনৈতিক দলও অভিনন্দন বার্তা পাঠিয়েছে। এসব অভিনন্দন বার্তাকে বিএনপি নেতারা নিজেদের প্রতি সমর্থন বলে মনে করছেন।
কাউন্সিলে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যসহ বেশ কয়েকজন বিদেশি অতিথি অংশ নিয়েছেন। অংশ নিয়েছেন সুশীল সমাজের সদস্যরাও। আছেন ২০ দলীয় জোটের নেতারাও।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপির ষষ্ঠ কাউন্সিল চলছে। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এই কাউন্সিলকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে দলটি।