পুনরায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত করায় দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন খালেদা জিয়া। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে অনুষ্ঠিত দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে দেয়া বক্তব্যের শুরুতেই তিনি ধন্যবাদ জানান।
খালেদা জিয়া বলেন, ‘আমাদের কাউন্সিল থেকে জাতীয় জীবনে জমাট বাধা অন্ধকার থেকে আলোর আভাস আনতে হবে।’
অতীতে বিএনপি ভবিষ্যতমুখী ইতিবাচক রাজনৈতিক ধারার নেতৃত্ব দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নষ্ট রাজনীতি থেকে দেশকে বের করে না আনলে দেশ অন্ধকারে চলে যাবে।’