সোনাগাজী উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

সরকার দলীয় নেতা-কর্মীরা কেন্দ্র দখল করতে পারে এমন  আশংকায় ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে।
 
শনিবার দুপুরে ফেনী শহরের এসএসকে সড়কের একটি হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি জয়নাল আবদীন বাবলু ও সাবেক পৌর বিএনপি সভাপতি আলা উদ্দিন গঠনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
 
তারা অভিযোগে বলেন, সরকার দলীয় ক্যাডার ও বহিরাগত সন্ত্রাসীরা শুক্রবার থেকে দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য পৌর এলাকায় অবস্থান নিয়েছে। দলীয় ক্যাডাররা আনসারের পোশাক পরে কেন্দ্রে দায়িত্ব পালন করার নীল নকশা তৈরি করছে।
বিএনপি নেতারা সোনাগাজী পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
 
এ সময় উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি জয়নাল আবদীন বাবলু, সাবেক পৌর বিএনপি সভাপতি আলা উদ্দিন গঠন, পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন দুলার, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন, সাবেক সাধারণ সম্পাদক মো. সামছু উদ্দিন খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সম্পাদক আবু তৈয়ব আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাবিব উল্লাহ পারভেজ, উপজেলা ছাত্র দলের সমসন্বয়ক ফজলুর রহমান ফরহাদ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবদুল হালিমসহ উপজেলা ও পৌর বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।