রাজধানীর বাড্ডায় স্বাধীনতা সরণি খানকা শরীফ সংলগ্ন ময়লা স্তুপ থেকে এক নবজাতকের (মেয়ে) মাথা থেকে গলা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে সেটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অবৈধ গর্ভপাতের পর ওই নবজাতককে গলা কেটে হত্যা করে ময়লা স্তুপে ফেলেছে কেউ।