ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দু’দলের খেলোয়াড়দের নিয়ে চলে চুল-চেরা বিশ্লেষণ। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে দুজন খেলোয়াড়কে নিয়ে তারা হলেন- ভারতের বিরাট কোহলি ও পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ আমির। তবে প্রতিদ্বন্দ্বিতা ভুলে আমিরকে উপহার দিলেন বিরাট কোহলি।
ইডেন গার্ডেনে মাঠের লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে অনুশীলন সেরে নিয়েছে দু`দলের খেলোয়াড়রা। শুক্রবার নেটে ব্যাটিং অনুশীলন শেষে আমিরকে নিজের একটি ব্যাট উপহার হিসেবে তুলে দেন। আর কোহলির সঙ্গে হাত মিলিয়ে হাসিমুখে সেই মূল্যবান উপহার গ্রহণ করেন আমির। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান দলের অধিনায়ক শহীদ আফ্রিদি।
এর আগে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপেই আমিরকে একটি ব্যাট উপহার দেওয়ার কথা জানিয়েছিলেন কোহলি।